Jagonews24
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে ১০টি বৈদ্যুতিক ফ্যান ও একটি লাউড স্পিকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৮ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত। লিটন দাশগুপ্ত বলেন, ঈদুল আজহার ছুটির পর ৭ জুন বিদ্যালয় খোলার দিন ড. ইউনূস ভবনের দ্বিতীয় তলার সপ্তম ও অষ্টম শ্রেণিকক্ষ থেকে আটটি ফ্যান এবং একই ভবনের নিচতলার পঞ্চম শ্রেণিকক্ষ থেকে আরও দুটি ফ্যান চুরি হয়ে যায়। এছাড়া একটি লাউড স্পিকারও পাওয়া যায়নি। তিনি বলেন, বিদ্যালয়টি উপজেলার একমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত বিশেষায়িত স্কুল। তবে, এ স্কুলে নেই দপ্তরি বা নৈশপ্রহরি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমডিআইএইচ/এমএএইচ/
Go to News Site