Collector
গাইবান্ধায় কলেজছাত্র ‘হত্যা’, অভিযুক্তের বাড়িতে হামলা-আগুন | Collector
গাইবান্ধায় কলেজছাত্র ‘হত্যা’, অভিযুক্তের বাড়িতে হামলা-আগুন

গাইবান্ধায় কলেজছাত্র ‘হত্যা’, অভিযুক্তের বাড়িতে হামলা-আগুন

গাইবান্ধা সদরের ত্রিমোহনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামে এক কলেজছাত্র নিহতরের ঘটনায় বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। এসময় তারা অভিযুক্ত রাকিবের বাড়িতে ভাঙচুর চালায়। পরে সড়কে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে অবরোধ করে তারা।সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ত্রিমোহনী এলাকার মৃত ফারুকের ছেলে রুহিতের সঙ্গে একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করেন। এসময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করেন রাকিব।পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় সহোদর দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও পড়ুন: কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনা, প্রবাসী বাংলাদেশি নিহতএই ঘটনার জেরে আজ বিকেলে নিহত রুমনের স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত রাকিবের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি গাইবান্ধা-সাঘাটা সড়কে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে তারা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Go to News Site