Collector
Giriş Yap
রেকর্ড হারালেন মোসাদ্দেক, দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান সোহান | Collector
রেকর্ড হারালেন মোসাদ্দেক, দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান সোহান

রেকর্ড হারালেন মোসাদ্দেক, দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান সোহান

লিস্ট 'এ' ক্রিকেটে দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ৩ বছর আগেই গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। কিন্তু মাঝখানে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে রেকর্ডটা ভাগাভাগি করা হয়ত পছন্দ করছিলেন না সোহান। মাত্র ১ মাসের মধ্যেই আবার এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা।মাত্র এক ম্যাচ আগেই ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন সোহান। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেও এবার মাত্র ৪৫ বলে সেঞ্চুরি হাঁকালেন এই বিধ্বংসী ব্যাটার। সোমবার (৮ জুন) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লিজেন্ডস অব রূপগঞ্জের হাবিবুর রহমান সোহান।ইউল্যাব মাঠে শুরু থেকেই ঝড় তোলেন সোহান। ২৬ বলে ছুঁয়েছেন অর্ধশতক। এরপর আরও রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। পরের পঞ্চাশ পূর্ণ করেন মাত্র ১৯ বলে। ৮ চার ও ৯ ছক্কায় পৌঁছে যান সেঞ্চুরিতে। আরও পড়ুন: জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশেরআউট হওয়ার আগে সোহান ৮টি চার ও ১৩টি ছক্কায় ৫৮ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।এর আগে ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সোহান। এতদিন সেটিই ছিল লিস্ট 'এ' ক্রিকেটে কোনো বাংলাদেশির দ্রুততম সেঞ্চুরি। চলমান ডিপিএলে ৪৯ বলে সেঞ্চুরি করে সোহানের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক।ম্যাচটায় শেষ পর্যন্ত লিজেন্ডস অব রূপগঞ্জ ৭৪ রানে জয় পেয়েছে।

Go to News Site