Somoy TV
পাবনা শহরে ছুরিকাঘাতে মনিরুল ইসলাম (২৪) নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এ ঘটনা ঘটে।নিহত মনিরুল ইসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনিরুলের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে মনিরুলকে রাকিব ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টাএ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনায় নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
Go to News Site