Somoy TV
বগুড়ায় বাংলাদেশ ইমার্জিং দলের জার্সি দেখেই সকলের চক্ষু চড়কগাছ! বাংলাদেশ কি জার্সি খুঁজে না পেয়ে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে চাপিয়ে নেমে পড়েছে? নানা কানাঘুষার মধ্যেই জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রান উৎসব করেছে বাংলাদেশ, রান তাড়ায় জিম্বাবুয়েও কম যায়নি। শেষ পর্যন্ত ৬৪৩ রানের ম্যাচে জয়ের হাসি বাংলাদেশই হেসেছে।সোমবার (৮ জুন) বগুড়ায় জিম্বাবুয়ে 'এ' দলকে ৮৫ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।এদিন আগে ব্যাট করা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। মাত্র ৬ রানের মাথায় বিদায় নেন ওপেন করতে নামা শাহাদাত হোসেন দিপু। তবে অধিনায়ক জাকির হাসান ঢাল হয়ে দাঁড়ান।দ্বিতীয় উইকেট জুটিতে ইফতেখার হোসেন ইফতির সঙ্গে শতরানের জুটি গড়েন জাকির। এই জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।অধিনায়ক জাকির আক্রমণাত্মক ব্যাটিংয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৯৭ বলে ১১৯ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ৯টি চার ও ৫টি ছক্কা। ওয়ান ডাউনে নেমে ৫৮ বলে ৭০ রান করেন ইফতি।আরও পড়ুন: নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগমিডল অর্ডারের কেউই বড় ইনিংস খেলতে না পারলেও বেশ ভালো অবদান রেখেছেন। অমিত হাসান ৩১, ইয়াসির আলী ৩৪ এবং আকবর আলী ২৭ রান করেন। শেষদিকে সামিউন বশিরের ১৮ বলে ৪১ রানের ক্যামিওতে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩৬৪ রানের বড় সংগ্রহ পায়।বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুও ভালোই হয়েছিল। কিন্তু ক্রমবর্ধমান রানরেটের সঙ্গে পাল্লা দিতে না পেরে চাপে পড়ে যায় তারা।ওপেনিংয়ে নেমে ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রানের ইনিংস খেলেন।তবে জিম্বাবুয়ের হয়ে আসল লড়াইটা করেছেন ওয়েসলি মাধেভেরে। তার ৯৩ বলে ১৩ চার ও ৩ ছক্কায় খেলা ১১৬ রানের ইনিংসই জিম্বাবুয়েকে লড়াইয়ে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাতে শুধু হারের ব্যবধানই কমেছে। আরও পড়ুন: বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়কজিম্বাবুয়ে 'এ' দল শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অলআউট হয়।ব্যাট হাতে ক্যামিও খেলা সামিউন বসির পরে বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩ উইকেট। রোহানাত দৌল্লাহ বর্ষণও পেয়েছেন ৩ উইকেট। রহস্য স্পিনার আলিস আল ইসলাম ২টি এবং খালেদ আহমেদ ১টি উইকেট শিকার করেন।
Go to News Site