Somoy TV
হাসপাতালে চিকিৎসাধীন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা।সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর মগবাজারের ইউডিসি হাসপাতালে তাকে দেখতে যান খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। তারা শফিক মুন্সির দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। পরে অসুস্থ সাংবাদিক শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় তারা তার চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিবের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসার খোঁজ খবর নেন৷ আরও পড়ুন: অসুস্থ সাংবাদিক শফিক মুন্সির খোঁজ নিলেন দুই ইসলামি দলের নেতারা এদিন বিকেলে শফিক মুন্সির শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আব্দুর রহমান আফনান ও বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ। তারা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে শফিক মুন্সির চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। গত ৬ জুন (শনিবার) নাক, কান ও গলা বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের তত্বাবধানে হাসপাতালে সাংবাদিক শফিক মুন্সির নাক ও গলায় একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
Go to News Site