Collector
ডিএসসিসি কর্মীদের কড়া বার্তা প্রশাসকের | Collector
ডিএসসিসি কর্মীদের কড়া বার্তা প্রশাসকের
Somoy TV

ডিএসসিসি কর্মীদের কড়া বার্তা প্রশাসকের

সনদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান কাজ না করলে করপোরেশনের কর্মচারীদের চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।সোমবার (৮ জুন) বিকেলে নাগরিক সেবা কার্যক্রমকে কার্যকর করতে রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় আয়োজিত গণশুনানিতে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় মাদকের সঙ্গে জড়িতদের আশ্রয়-প্রশয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বাসাবো বৌদ্ধমন্দির অডিটোরিয়ামে আয়োজিত গণশুনানিতে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বিএনপি জবাবদিহিতায় বিশ্বাস করে। ঢাকা শহরে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। তাই এতদিন কাজে ফাঁকি দিলেও এখন সুযোগ নেই। আরও পড়ুন: ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও সেবার মান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।‎অনুষ্ঠানে অংশ নিয়ে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, মাদকের সঙ্গে জড়িতদের আশ্রয় প্রশয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।

Go to News Site