Somoy TV
পাবনা শহরে সন্তানের সামনে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) রাতে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।নিহত আলী হোসেন একই এলাকার বাসিন্দা। তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে রাখতে যাচ্ছিলেন আলী হোসেন। কিন্তু আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।আরও পড়ুন: আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলিপাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site