Collector
পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান | Collector
পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান
Somoy TV

পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও এন্টোমোলজিস্ট প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবির এন্টোমোলজি বিভাগের প্রফেসর ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. এস. এম. হেমায়েত জাহানকে প্রো-ভিসির পদ থেকে অব্যাহতি দিয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।২০০৩ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ড. হেমায়েত জাহান। দুই দশকেরও বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং শিক্ষার্থীদের কাছে একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। পাঠদানের পাশাপাশি গবেষণা, একাডেমিক পরিকল্পনা এবং মানবিক মূল্যবোধ চর্চায় তিনি বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন। আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রীবিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বেও রেখেছেন সফলতার স্বাক্ষর। রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, একাডেমিক কার্যক্রমে গতি আনা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেন।ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব গ্রহণের পর তাঁর সামনে সবচেয়ে বড় লক্ষ্য হলো পবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। এ বিষয়ে তিনি বলেন, “শুধু ডিগ্রি প্রদান নয়, জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। আমরা এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা, প্রযুক্তি, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সমানভাবে বিকশিত হবে।

Go to News Site