Collector
ফরিদপুরে বিয়েবাড়িতে টেবিলের নিচে মাংস লুকিয়ে রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১০ | Collector
ফরিদপুরে বিয়েবাড়িতে টেবিলের নিচে মাংস লুকিয়ে রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১০
Somoy TV

ফরিদপুরে বিয়েবাড়িতে টেবিলের নিচে মাংস লুকিয়ে রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়ার সময় টেবিলের নিচে মাংস লুকিয়ে রাখা ও নষ্ট করাকে কেন্দ্র করে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওড়া নয়াকান্দা গ্রামের বাসিন্দা লাভলু শেখের মেয়ের বিয়ে উপলক্ষে আজ বরপক্ষ, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের জন্য ভোজের আয়োজন করা হয়। দুপুরের পর অনুষ্ঠান চলাকালে গ্রামের কয়েকজন যুবক খেতে বসে কনেপক্ষের চোখ ফাঁকি দিয়ে টেবিলের নিচে বালতি বা পাত্রে মাংস জমা (লুকিয়ে) করতে থাকেন এবং বেশ কিছু খাবার নষ্ট করেন। বিষয়টি কনেপক্ষের লোকজন দেখে ফেললে তাদের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।বিয়েবাড়িতে আগত একজন অতিথি বলেন, 'খাওয়ার টেবিলে কয়েকজন তরুণ অতিরিক্ত মাংস নিয়ে টেবিলের নিচে লুকিয়ে রাখছিল। কনেপক্ষের লোকজন খাবার নষ্ট করতে নিষেধ করতেই তারা দলবল নিয়ে চড়াও হয়। নিমেষেই আনন্দের অনুষ্ঠানটি রণক্ষেত্রে পরিণত হলো।'আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০খবর পেয়ে কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর বলেন, 'বিয়েবাড়িতে মাংস খাওয়া ও খাবার নষ্ট করা নিয়ে পাশের বাড়ির লোকজনের সাথে কনেপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে কয়েকজন সামান্য আহত হন। পরে আমরা বসে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দিয়েছি।'ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিয়েবাড়ির অনুষ্ঠানে মাংস নিয়ে গ্রামের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Go to News Site