Jagonews24
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সই করা এক প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম
Go to News Site