Collector
দর্শকের মন ছুঁয়েছে খায়রুল বাসার-সাদনিমার ‘বই পোকা’ | Collector
দর্শকের মন ছুঁয়েছে খায়রুল বাসার-সাদনিমার ‘বই পোকা’
Jagonews24

দর্শকের মন ছুঁয়েছে খায়রুল বাসার-সাদনিমার ‘বই পোকা’

কোরবানির ঈদ উপলক্ষে প্রচারিত অসংখ্য নাটকের ভিড়ে আলাদা করে দর্শকের নজর কাড়ছে ‘বই পোকা’। সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি, বইপড়ার অভ্যাস হারিয়ে যাওয়া এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে। আকবর হায়দার মুন্নার গল্পভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। নির্মাণ করেছেন তপু খান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। তাদের রসায়ন এবং অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। গত ২ জুন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘বই পোকা’। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই নাটকটি প্রায় ৯ লাখ দর্শক দেখেছেন। নাটকটির নিচে থাকা হাজারো মন্তব্যে দর্শকরা গল্প, সংলাপ, নির্মাণশৈলী এবং অভিনয়ের প্রশংসা করেছেন। নির্মাতা তপু খান বলেন, ‘‘বই পোকা’তে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং বইপড়ার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি। নির্মাণের সময় থেকেই বিশ্বাস ছিল, গল্পটি দর্শকের ভালো লাগবে। এখন তাদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে সত্যিই ভালো লাগছে।\' গল্পকার আকবর হায়দার মুন্না মনে করেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত নির্ভরতা মানুষের পারিবারিক ও সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে বই ও সাহিত্যের প্রতি আগ্রহও কমে যাচ্ছে। সেই বাস্তবতাকেই গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘‘বই পোকা’ একটি ব্যতিক্রমধর্মী গল্পের নাটক। এর সংলাপ এবং আবেগ দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’ অন্যদিকে অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান, নাটকটির অভিজ্ঞতা তার কাছে বিশেষ হয়ে থাকবে। নিজের চরিত্রটির প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে দেখা গেছে তারিক আনাম খানকে।   এলআইএ

Go to News Site