Jagonews24
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং এআই-জেনারেটেড ছবি ও ভিডিওর বিষয়ে সরকারের পদক্ষেপ কী তা জানতে চেয়ে নোটিশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিন কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হস্তক্ষেপ চান। আরও পড়ুন বাণিজ্যমন্ত্রী / পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে হেলেন জেরিন খান নোটিশে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং এআই-জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিবর্গের চরিত্র হনন, বিভ্রান্তিকর প্রচারণা ও নারী হয়রানি প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এবং এ ধরনের অপতৎপরতা রোধে ভবিষ্যতে আরও কী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে? এমওএস/বিএ
Go to News Site