Collector
রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থী | Collector
রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থী
Jagonews24

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থী

আন্তর্জাতিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস কনফারেন্স ফর পিস: চিলড্রেন অ্যাজ দ্য পিসমেকারস’-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থী। চলতি বছরের ১৮ জুন থেকে ১৩ জুলাই রাশিয়ার ক্রিমিয়া প্রজাতন্ত্রের আন্তর্জাতিক শিশু কেন্দ্র আরটেক-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীরা হলো দিনাজপুরের টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রেম জুনিয়র টি. হান্সডাক, ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের আহনাফ কাওছার ও জাহরান কাওছার, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. দাইয়ান রহমান ও মো. আয়ান রহমান এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের চৌধুরী মাহতাসিম মাসরাফি। এই সম্মেলনে ১৪ থেকে ১৭ বছর বয়সী বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা অংশ নেয়। সম্মেলনের লক্ষ্য হলো শিশু ও তরুণদের মধ্যে বন্ধুত্ব, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং শান্তি প্রতিষ্ঠার ধারণা জোরদার করা। আয়োজকদের মতে, এই উদ্যোগটি ২০২৫ সালের ‘চিলড্রেনস ডিক্লারেশন অব পিস’-এর সাফল্যের ধারাবাহিকতা। ওই ঘোষণাটি ৬৭টি দেশের ৩ হাজারের বেশি বেশি শিশুকে গ্রহণ করেছিল এবং পরে তা জাতিসংঘ সাধারণ পরিষদেও উপস্থাপন করা হয়। আলোচনা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষামূলক কার্যক্রম এবং যৌথ প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের তরুণ কূটনীতিক ও শান্তি-নির্মাতাদের অনুপ্রাণিত করতে এই আয়োজন করা হয়। শিশু শান্তিদূত যুক্তরাষ্ট্রের সামান্থা স্মিথ এবং রাশিয়ার কাতিয়া লিচেভার অনুপ্রেরণায় এই কার্যক্রম পরিচালনা করা হয়, যারা স্নায়ুযুদ্ধের সময়ে বন্ধুত্ব ও শান্তির প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছিলো। নির্বাচিত শিক্ষার্থীদের আরটেকের অফিশিয়াল অনলাইন সিস্টেমে নিবন্ধন করে জুন মাসের মাঝামাঝি যাত্রার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই অংশগ্রহণ আন্তর্জাতিক সংলাপ, সাংস্কৃতিক বিনিময় ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ততা আরও জোরদার করবে। আরএমডি

Go to News Site