Jagonews24
চট্টগ্রামে চুরি হওয়া মোবাইল ফোনের এলসিডি ডিসপ্লের একটি চালান জব্দের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ জুন) লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। বন্দর থানা পুলিশ জানায়, গত ৪ জুন দায়ের হওয়া একটি মামলার তদন্তে রোববার লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয় কার্টন মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুরি হওয়া ১০ কার্টন মোবাইল ফোনের এলসিডি ডিসপ্লের মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ ঘটনায় বন্দর থানায় দণ্ডবিধির ৪০৭, ৪২০ ও ১০৯ ধারায় মামলা করা হয়েছে। বন্দর বিভাগের সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বন্দর থানার একটি দল অংশ নেয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না এবং বাকি মালামাল কোথায় আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এমআরএএইচ/এএমএ
Go to News Site