Collector
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ | Collector
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
Jagonews24

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট (সুচনা বক্তব্য উপস্থাপন) ও সাক্ষী গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে আজ। সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ (সোমবার) রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপরই শুরু হবে মামলার মূল সাক্ষ্যগ্রহণ পর্ব। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন চার আসামি। তারা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক, এমএ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম। এর আগে গত ১০ মে প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল এই ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। সে সময় কারাগারে থাকা ৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করলে আদালত সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিনটি (৮ জুন) ধার্য করেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানি হওয়ার কথা রয়েছে। এফএইচ/এমআইএইচএস

Go to News Site