Jagonews24
গ্রীষ্মের তীব্র রোদ, ঘাম আর অস্বস্তির ভিড়ে সবচেয়ে বড় স্বস্তি হওয়া উচিত আরামদায়ক পোশাক। কিন্তু বাস্তবতায় অনেক মানুষ নিজের আরাম নয়, বরং লোকে কী বলবে এই চিন্তাকে বেশি গুরুত্ব দেন। ফলে গরমে শরীর যেমন কষ্ট পায়, তেমনি মনেও তৈরি হয় এক অদৃশ্য চাপ। বর্তমানে ফ্যাশন-সচেতন সমাজে পোশাক শুধু প্রয়োজনীয়তা নয়, বরং পরিচয়, স্ট্যাটাস এবং সামাজিক গ্রহণযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে। তাই অনেকেই হালকা, ঢিলেঢালা বা আরামদায়ক পোশাক বেছে নিতে গিয়ে দ্বিধায় পড়ে যান যে এটা কি ঠিক দেখাবে মানুষ কী ভাববে, আমি কি যথেষ্ট স্টাইলিশ দেখাচ্ছি? এই প্রশ্নগুলোর ভিড়েই হারিয়ে যায় আরামের বিষয়টি। সমাজের চোখে আরাম বিষয় গরমে হালকা কাপড় পরা স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত। কিন্তু অনেক সময় সমাজের কিছু মানসিকতা এই স্বাভাবিক বিষয়কেও প্রশ্নবিদ্ধ করে তোলে। কেউ যদি খুব সহজ, ঢিলেঢালা বা সুতির পোশাক পরে, তাহলে তাকে নিয়ে মন্তব্য শুরু হয়, বেশি সিম্পল হয়ে গেছে, স্টাইল নেই, কিংবা এটা কেমন ড্রেস? এই ধরনের মন্তব্য অনেক সময় মানুষকে নিজের পছন্দ বদলাতে বাধ্য করে। ফলে যে পোশাকে সে সবচেয়ে বেশি স্বস্তি পায়, সেটাই সে পরতে ভয় পায়। ধীরে ধীরে পোশাক হয়ে ওঠে নিজের পছন্দের বিষয় নয়, বরং অন্যের মতামতের প্রতিফলন। সোশ্যাল মিডিয়ার প্রভাব বর্তমান সময়ে এই চাপ আরও বেড়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। ইনস্টাগ্রাম, ফেসবুক বা রিলসে আমরা যেসব পারফেক্ট লুক দেখি, তা বাস্তব জীবনের তুলনায় অনেক বেশি সাজানো ও ফিল্টার করা। ফলে অনেকে মনে করেন, আমি যদি এমন না দেখি, তাহলে আমি কি ফ্যাশনেবল নই? এই তুলনা মানুষকে নিজের স্বাভাবিক আরাম থেকে দূরে সরিয়ে দেয়। গরমের দিনে যেখানে হালকা পোশাকই সবচেয়ে উপযুক্ত, সেখানে অনেকেই ভারী বা অস্বস্তিকর পোশাক বেছে নেন শুধু ভালো দেখানোর জন্য। আরামের গুরুত্ব ভুলে যাওয়া পোশাকের মূল উদ্দেশ্য ছিল শরীরকে রক্ষা করা এবং আরাম দেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্দেশ্য অনেকটাই বদলে গেছে। গরমে অস্বস্তিকর পোশাক পরে সারাদিন ঘাম, ক্লান্তি আর বিরক্তি নিয়ে চলা এখন অনেকের রুটিন হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, গরমে আরামদায়ক কাপড় যেমন কটন বা লিনেন শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, ত্বকের সমস্যাও কমায়। কিন্তু সামাজিক চাপের কারণে অনেকেই এই বাস্তব উপকারগুলো উপেক্ষা করেন। মানসিক চাপের অদৃশ্য প্রভাব এই লুক বনাম আরাম দ্বন্দ্ব শুধু পোশাকে সীমাবদ্ধ নয়, এটি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। সবসময় নিজের পছন্দকে দমন করে অন্যের প্রত্যাশা পূরণ করতে গেলে আত্মবিশ্বাস কমে যায়। মানুষ ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে শুরু করে এবং সবকিছুতেই সমাজের অনুমোদন খোঁজে। পরিবর্তনের প্রয়োজন যেখানে পোশাক নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হওয়া উচিত মানসিকতায়। বুঝতে হবে যে,সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, এবং সেটা জরুরিও নয়। গরমের দিনে নিজের শরীরের আরামকে অগ্রাধিকার দেওয়া কোনো ভুল নয় বরং সেটাই স্বাভাবিক। ফ্যাশন হওয়া উচিত ব্যক্তিগত স্বাধীনতার অংশ, চাপের নয়। একজন মানুষ কী পরবে, সেটা তার আবহাওয়া, আরাম এবং নিজের পছন্দ অনুযায়ী হওয়াই স্বাভাবিক। তাই পোশাকে আরামের কথা বিবেচনা কর উচিত। কারণ পোশাক যতই স্টাইলিশ হোক, যদি তা অস্বস্তি তৈরি করে, তাহলে সেই স্টাইলের কোনো অর্থ থাকে না। গরমে সবচেয়ে সুন্দর লুক সেটাই, যেখানে মানুষ স্বস্তিতে থাকে, ঘামে ক্লান্ত হয় না, এবং নিজের মতো করে বাঁচতে পারে। সমাজের চোখ নয়, নিজের আরামের দিকটাই দেখে সিদ্ধান্তই নেওয়া উচিত। সূত্র: ভোগ, হাফ পোষ্ট ও অন্যান্য আরও পড়ুন মনোক্রোম লুকে শুভশ্রী, চোখ ফেরানো দায় কালোর মোহে মুগ্ধতা ছড়ালেন মিথিলা এসএকেওয়াই
Go to News Site