Collector
৪১ বছর বয়সে নতুন প্রেমের পরিণতি, বিয়ের গুঞ্জনে জেনিফার | Collector
৪১ বছর বয়সে নতুন প্রেমের পরিণতি, বিয়ের গুঞ্জনে জেনিফার
Jagonews24

৪১ বছর বয়সে নতুন প্রেমের পরিণতি, বিয়ের গুঞ্জনে জেনিফার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৪১ বছর বয়সী এই অভিনেত্রী দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এমনকি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে তার বাগদানও সম্পন্ন হয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জেনিফারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হয়েছে, অভিনেত্রী ও ইশমায়েল বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন। দীর্ঘদিনের সেই সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দিতে চান তারা। সূত্রটির দাবি, বর্তমানে দুজনই নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সুখী এবং ভবিষ্যৎ জীবন নিয়ে একসঙ্গে পরিকল্পনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক ছুটির সফরে জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন ইশমায়েল। অভিনেত্রীও সেই প্রস্তাবে সম্মতি জানান। এরপর থেকেই বিয়ের প্রস্তুতি শুরু করেছেন তারা। সম্ভাব্য ভেন্যু নির্বাচন থেকে শুরু করে আয়োজন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবরে দাবি করা হয়েছে, খ্রিষ্টান ধর্মীয় রীতি মেনেই বিয়ে করতে চান এই জুটি। যদিও এখনো বিয়ের তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসকে বিবেচনায় রাখা হলেও, প্রয়োজনে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে আয়োজন হতে পারে। বর্তমানে উপযুক্ত বিয়ের স্থান খুঁজছেন জেনিফার ও ইশমায়েল। তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে অনেকের মনেই প্রশ্ন, কে এই ইশমায়েল উইলিয়াম? জানা গেছে, ইশমায়েল সিঙ্গাপুরভিত্তিক একজন ব্যবসায়ী। তিনি বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত নন। অর্থনৈতিক খাতে কাজ করার পাশাপাশি ডিজিটাল অ্যাসেটস, প্রশিক্ষণ কার্যক্রম এবং বৈদেশিক মুদ্রা (ফরেন এক্সচেঞ্জ) বাজারে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। প্রচারের আলো থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে বাগ্‌দান কিংবা বিয়ের গুঞ্জন নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি জেনিফার উইংগেট। ফলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবুও অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নতুন সম্ভাব্য অধ্যায় নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে এবং ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। আরও পড়ুন:শরীর প্রদর্শন নিয়ে আপত্তি ছিল জাহ্নবীর, দাবি ভাইরাল চ্যাটে নার্সদের পোশাক নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা, দিলেন পরিবর্তনের পরামর্শ  পরে ২০১৬ সালে করণ বিয়ে করেন বিপাশা বসুকে । অন্যদিকে জেনিফার নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন। ক্যারিয়ারের দিক থেকে জেনিফার ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ। অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে তিনি সমান জনপ্রিয়। আর এবার তার সম্ভাব্য দ্বিতীয় বিয়ের খবরই জায়গা করে নিয়েছে ভক্তদের আলোচনার কেন্দ্রে। এমএমএফ

Go to News Site