Collector
দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান, চোলাই মদসহ একজন আটক | Collector
দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান, চোলাই মদসহ একজন আটক
Jagonews24

দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান, চোলাই মদসহ একজন আটক

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লি থেকে ১০০ লিটার চোলাই মদসহ হারুন-অর-রশিদ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হারুন-অর-রশিদ ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া এলাকার গেন্দু সরকারের ছেলে এবং যৌনপল্লির আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া। সোমবার (৮ জুন) দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম এ তথ্য জানান। ডিবি পুলিশ জানায়, রোববার (৭ জুন) দিনগত গভীর রাতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় আইয়ুব মন্ডলের বাড়ি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। একইসঙ্গে বাড়ির ভাড়াটিয়া হারুন-অর-রশিদকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। রুবেলুর রহমান/এসআর/জেআইএম

Go to News Site