Collector
ব্যাংক রেজুলেশন আইনের ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ | Collector
ব্যাংক রেজুলেশন আইনের ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
Jagonews24

ব্যাংক রেজুলেশন আইনের ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ

ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। একই সঙ্গে দেশের ব্যাংক খাতের চলমান নানা সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ, আমানতকারীদের অর্থ ফেরত, বৈদেশিক মুদ্রাবাজারের পরিস্থিতি এবং ব্যাংক সংস্কার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেছে সংগঠনটি। সোমবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব তথ্য জানান নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তিনি বলেন, বৈঠকে ব্যাংক খাতের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে গভীর উদ্বেগের কথা গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে। বিশেষ করে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রাবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নূরুল কবীর জানান, গভর্নর ব্যাংক খাত সংস্কারে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের বিষয়ে সম্পাদক পরিষদকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। বৈঠকে সম্প্রতি ইসলমাী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান অস্থিরতা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি এবং প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে জানান তিনি। সম্পাদক পরিষদের পক্ষ থেকে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। ইএআর/এমআইএইচএস

Go to News Site