Collector
Giriş Yap
মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | Collector
মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. কুতুব উদ্দিন। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আশরাফ আলী রোডের ওমর আলী মার্কেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলহাজ নজির আহাম্মেদ। পুলিশ জানায়, বাকলিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত কুতুব উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাঈমুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এমআরএএইচ/এমআইএইচএস

Go to News Site