Collector
Giriş Yap
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩ | Collector
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

আফগানিস্তান অভিযোগ করেছে যে, পাকিস্তানের সামরিক বাহিনী কুনার, খোস্ত এবং পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করেছে, যাদের অধিকাংশই শিশু। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলাটি ছিল কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক ।আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ পুরুষ রয়েছেন। তিনি জানান, আরও ১৪ জন নারী ও শিশু আহত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এই মানবিক অপরাধ এবং আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। তবে এই হামলা সম্পর্কে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। ইসলামাবাদ এর আগেও আফগানিস্তানে হামলার দায় স্বীকার করে বলেছিল যে, তারা পাকিস্তান তালেবানের (টিটিপি নামে পরিচিত) যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছিল। খোস্ত প্রদেশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্পেরা জেলার একটি বাড়িতে হামলায় নয়জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। পার্শ্ববর্তী পাক্তিকা প্রদেশের দুই বাসিন্দা এএফপিকে জানিয়েছেন যে, বারমাল জেলায় একটি পৃথক হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাসিন্দাদের একজন জানান, বিমান হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং নিহতরা শিশু ছিল। আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় টিটিপির সন্দেহভাজন যোদ্ধারা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর একদিন পর বিমান হামলাগুলো চালানো হয়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার জেরে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয় এবং পাকিস্তানের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। টিটিএন

Go to News Site