Collector
Giriş Yap
‘আপনাদের প্রতিটি বার্তা আমাদের সাহসের উৎস’ | Collector
‘আপনাদের প্রতিটি বার্তা আমাদের সাহসের উৎস’

‘আপনাদের প্রতিটি বার্তা আমাদের সাহসের উৎস’

আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বিয়ে করার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব। ১০ জুন রাত ১২টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুশতাক ইবনে আয়ুব লিখেছেন, ‌‌‘আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব-বৈবাহিক জীবনে পদার্পণে আমাদের স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হাজারো মানুষ নানান মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের জন্য দোয়া করেছেন। আপনাদের সকলের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ আরও পড়ুন দীপ্তিকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় আলোচিত কে এই মুশতাক? তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতিটি বার্তা আমাদের সামনে এগিয়ে যাবার পাথেয়, আমাদের সাহসের উৎস। আপনাদের নিয়মিত প্রার্থনায় আমাদের অংশ করবেন, সেই অনুরোধ করছি।’ সবশেষে তিনি লিখেছেন, ‘মানুষের মঙ্গলের জন্য যৌথ উদ্যোগের নানান পরিকল্পনা আমাদের কাছে এনেছে। আপনাদের সাথে সেই যাত্রায় দেখা হোক, এই আমাদের প্রার্থনা।’ গত ৫ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় ড. মুশতাক ইবনে আয়ুব ও দীপ্তি চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ে হওয়ার পর গণমাধ্যম ও সামজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এই দম্পতি। এসইউ

Go to News Site