Collector
Giriş Yap
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ | Collector
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট ও লাফার্জ বিওপি এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি ও মদ জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। সিলেট ব্যাটালিয়নের Read More

Go to News Site