Collector
সিলেট সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং | Collector
সিলেট সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং
Boishakhi News24

সিলেট সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম চালায়। মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে তারা তথ্য পেয়েছে যে ভারত থেকে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও অনুরোধ করা হয়। Read More

Go to News Site