Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুই ফার্মেসিকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) উপজেলার দয়ার বাজার ও টুকের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দয়ার বাজারের ভূইয়া ফার্মেসি ও টুকের বাজারের মা-বাবা ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার Read More
Go to News Site