Collector
সিলেটে ট্রাকে বালুর নিচে মিলল ৭৫ বস্তা ভারতীয় জিরা, গ্রেপ্তার ১ | Collector
সিলেটে ট্রাকে বালুর নিচে মিলল ৭৫ বস্তা ভারতীয় জিরা, গ্রেপ্তার ১
Boishakhi News24

সিলেটে ট্রাকে বালুর নিচে মিলল ৭৫ বস্তা ভারতীয় জিরা, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তি হলেন জালালাবাদ থানার নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে সাদিকুর রহমান (৩২)। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) বিকেলে জালালাবাদ থানার শিবেরবাজার বটেরতল Read More

Go to News Site