Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে গৌরিচন্না খালের পাড়ে রক্তের দাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে তাদের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা খালে তল্লাশি চালান। একপর্যায়ে খালের ভেতরের পানি থেকে শামীমের মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, নিহত শামীম স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন মানুষের কাছে সুদে Read More
Go to News Site