Collector
রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে: রায়ের পর অ্যাটর্নি জেনারেল | Collector
রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে: রায়ের পর অ্যাটর্নি জেনারেল
Jagonews24

রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে: রায়ের পর অ্যাটর্নি জেনারেল

পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।  ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এত কম সময়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে। রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করেছে বলে এত দ্রুত বিচার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। রোববার (৭ জুন) মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এর আগে রোববার (৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীর আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এফএইচ/ইএ

Go to News Site