Collector
বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা | Collector
বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
Somoy TV

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা। গণনা শেষে সন্ধ্যা ৬টা নাগাদ পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হলেও সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। ভোট শুরু হওয়ার পর ৪৪ মিনিটের মাথায় পড়ে প্রথম ভোট।দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। তামিম ইকবাল, ইসরাফিল খসরু, রুবেল হোসেন, ফাহিম সিনহাসহ, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম, মিজানুর রহমান এবং আমজাদ হোসেনরা সেসব ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম।মূলত, দুই ক্যাটাগরিতে হচ্ছে নির্বাচন: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ক্যাটাগরি-২ থেকেও সাতজন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ৮ জন।এছাড়া সূত্রে জানা গেছে, চলমান নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন ৩৯ জন। ই-ভোট জমা দেয়ার শেষ দিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত।আরও পড়ুন: চলছে বিসিবি নির্বাচন, ৪৪ মিনিটে প্রথম ভোটসন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় তাদের ভোটাভুটিতে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন। তারা হলেন– তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

Go to News Site