Somoy TV
মাত্র ১৫ বছর বয়সে ভারতের জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। কিশোর এই তারকার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শ্রীলঙ্কা ও যুক্তরাজ্য সফরে ভারতীয় দলের সঙ্গে বৈভবের বাবা-মাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে, যাতে জাতীয় দলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সুবিধা হয় এই তরুণ ক্রিকেটারের।ভারতের টি-টোয়েন্টি দলে বৈভবকে অন্তর্ভুক্ত করার পরই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে প্রথমবারের মতো সফরে যাওয়ায় তাকে বিশেষ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড।এই সফরে আন্তর্জাতিক অভিষেক ঘটলে বৈভবই হবেন ভারতীয় জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটার। বর্তমানে এই রেকর্ডটি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। মাত্র ১৬ বছর ২০৭ দিন বয়সে টেন্ডুলকারের অভিষেক হয়েছিল ভারতীয় দলে।হিন্দুস্তান টাইমসকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, সাধারণত কোনো খেলোয়াড়ের বাবা-মাকে দলের সঙ্গে সফরের অনুমতি দেওয়া হয় না। তবে বৈভবের বয়স বিবেচনায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আরও পড়ুন: বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাতিনি বলেন, ‘ভারত ‘এ’ দল থেকে তাকে শ্রীলঙ্কা সফরের জন্য সিনিয়র দলে নেওয়া হয়েছে। সে এখনও অপ্রাপ্তবয়স্ক। পুরুষ দলের সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় আমরা মনে করেছি তার বাবা-মা বা পরিবারের কাউকে সঙ্গে রাখা উচিত।’সাইকিয়া আরও জানান, ‘আমরা তার বাবা-মাকে অনুরোধ করেছি। তারা চাইলে সফরে যেতে পারবেন। তার বাবা ইতোমধ্যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। পরে তারা ইংল্যান্ডেও যেতে চাইলে বিসিসিআই সহযোগিতা করবে। কারণ সে এখনও শিশু। সিনিয়র দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে। তাই তাকে স্বস্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা।’বৈভবের ওপর আস্থা আগারকারেরদারুণ পারফরম্যান্সের কারণে দলে নিতে নির্বাচকদের বাধ্য করেছেন বৈভব। মাত্র ২৩টি আইপিএল ম্যাচ খেলেই তিনি এক হাজারের বেশি রান করেছেন। শক্তিশালী ব্যাটিং এবং চাপের মুহূর্তে দৃঢ় মানসিকতা তাকে ভারতের টি-টোয়েন্টি ওপেনিং পজিশনের অন্যতম দাবিদারে পরিণত করেছে।ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এবং আইপিএলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বৈভব নিজেই নিজেকে জাতীয় দলের জন্য নির্বাচিত করেছে।আগারকার বলেন, ‘আমার মনে হয় সে নিজেই নিজেকে দলে জায়গা করে নিয়েছে। আমরা সবাই দেখেছি সে কী করতে পারে।’তিনি আরও বলেন, ‘প্লে-অফের দিকে এগোনোর সময় সে প্রায় একাই রাজস্থান রয়্যালসকে টেনে নিয়ে গিয়েছিল। এত অল্প বয়সে এমন প্রতিযোগিতামূলক ও চাপপূর্ণ টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলা সত্যিই বিশেষ কিছু।’ আরও পড়ুন: চলছে বিসিবি নির্বাচন, ৪৪ মিনিটে প্রথম ভোটআগারকারের ভাষায়, “সে কতটা বিস্ফোরক ব্যাটিং করতে পারে এবং ম্যাচের গতিপথ বদলে দিতে পারে, তা আমরা দেখেছি। ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দেখেন এমন সবার মতো আমরাও তাকে নিয়ে অনেক আশাবাদী।’শ্রীলঙ্কা সফরের ভারতীয় টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহঅধিনায়ক), রবি বিষ্ণয়ী, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হারশিত রানা, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিভম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী।
Go to News Site