Somoy TV
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এনএসসি থেকে মনোনীত সেই দুই পরিচালক হলেন- শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।আজ (৭ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এক বিজ্ঞপ্তিতে এই দুই পরিচালককে মনোনয়ন দেয়ার কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান। (বিস্তারিত আসছে)
Go to News Site