Collector
জুয়ার বিজ্ঞাপন নিয়ে ফ্রান্স দলে বিতর্ক, ক্ষুব্ধ এমবাপ্পে | Collector
জুয়ার বিজ্ঞাপন নিয়ে ফ্রান্স দলে বিতর্ক, ক্ষুব্ধ এমবাপ্পে
Somoy TV

জুয়ার বিজ্ঞাপন নিয়ে ফ্রান্স দলে বিতর্ক, ক্ষুব্ধ এমবাপ্পে

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স ফুটবল দলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের ছবি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও আরও কয়েকজন ফুটবলার।ফরাসি ক্রীড়া দৈনিক 'লেকিপ' জানায়, গত মঙ্গলবার (২ জুন) বেটক্লিক নামের একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠান আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে এমবাপ্পে, রায়ান শেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।ফরাসি গণমাধ্যমের দাবি, ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাদের ছবি জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এমবাপ্পে এবং তরুণ মিডফিল্ডার শেরকি সবচেয়ে বেশি আপত্তি জানান।এটি প্রথম নয় যে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে খেলোয়াড়দের ছবি ব্যবহারের বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২২ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। পরে ২০২৩ সালে নতুন চুক্তি করা হয়, যেখানে ছবি ব্যবহারের নিয়ম ঠিক করা হয়। কিন্তু এই বিজ্ঞাপনটি সেই চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।আরও পড়ুন: বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হেনস্তা করা হয় ইরাকের ফুটবলারকেএমবাপ্পে দীর্ঘদিন ধরে জুয়া বিজ্ঞাপনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। তিনি মনে করেন, জুয়া অনেক মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং তরুণদের জন্য ভুল বার্তা দেয়। তাই তিনি এমন প্রতিষ্ঠানের প্রচারণার সঙ্গে যুক্ত থাকতে চান না।এমবাপ্পের আইনজীবীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের বিজ্ঞাপন খেলোয়াড়দের ভাবমূর্তির ক্ষতি করতে পারে এবং তরুণদের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।অন্যদিকে, ফরাসি ফুটবল ফেডারেশন দাবি করেছে, তারা নিয়ম মেনেই বিজ্ঞাপন তৈরি করেছে। তবে নৈতিক বিষয়গুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ঠিকভাবে হয়নি বলে জানা গেছে।

Go to News Site