Collector
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০ | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সদরে দোকানের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার থলিয়ারা গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ চলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়েরের সঙ্গে মধ্যবাড়ী বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দোকানটি থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়েরের দখলে ছিল। পরে স্থানীয় গ্রাম্য সালিশে গত চারদিন আগে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়। মিন্দার আলী গোষ্ঠীর লোকজন গ্রাম্য সালিশের রায় প্রত্যাখ্যান করেন।পরে এ নিয়ে আজ রোববার সকালে আবারো মধ্যবাড়ী গোষ্ঠী ও মিন্দার আলী গোষ্ঠীর লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।আরও পড়ুন: কনসার্টে প্রবেশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১০আহতদের মধ্যে থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর সৈয়দ জামাল নামে এক ব্যক্তির পিঠে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি ওই গ্রামের হাজী জাহের মিয়ার ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায়, আমাদের চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন: ঝিনাইদহে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ৬০ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।

Go to News Site