Collector
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশ শুরু | Collector
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশ শুরু
Somoy TV

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন।রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে। আরও পড়ুন: জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন। আরও পড়ুন: সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় যেসব বিষয়ে আলোচনা হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

Go to News Site