Jagonews24
বাঙালির রান্নাঘরে মাছের ঝোল মানেই এক অন্যরকম আবেগ। গরম ভাত, পাতলা ঝোল আর তার সঙ্গে নরম আলুর টুকরো যেন পরিচিত স্বাদ। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির খাদ্যসংস্কৃতির অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মাছের ঝোলে আলু সাধারণত লম্বা করে কাটা হয় কেন? শুধু কি দেখতে সুন্দর লাগে বলে, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো কারণ? আসলে মাছের ঝোলে লম্বা করে আলু কাটার রীতি শুধু ঐতিহ্যের কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রান্নার বিজ্ঞান, স্বাদের ভারসাম্য এবং খাবারের টেক্সচারের বিষয়ও। পাতলা ঝোলের সঙ্গে লম্বা আলুর সম্পর্ক রুই, কাতলা কিংবা অন্যান্য দেশি মাছের ঝোল সাধারণত পাতলা ধরনের হয়ে থাকে। এই ঝোলে আলু যদি গোল বা বড় করে কাটা হয়, তাহলে আলুর ভেতরের অংশ সেদ্ধ হতে তুলনামূলক বেশি সময় লাগে। অন্যদিকে মাছ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। ফলে আলু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে গিয়ে মাছ অতিরিক্ত রান্না হয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। লম্বা করে কাটা আলুর পুরুত্ব তুলনামূলক কম হওয়ায় তা দ্রুত এবং সমানভাবে সেদ্ধ হয়। এতে মাছ এবং আলু একই সময়ে ঠিকভাবে রান্না হয়ে যায়। মসলার স্বাদ ভালোভাবে মিশে যায় মাছের ঝোলের আসল সৌন্দর্য তার হালকা মসলা ও মাছের নিজস্ব স্বাদে। লম্বা করে কাটা আলুর পৃষ্ঠতল তুলনামূলক বেশি খোলা থাকে। ফলে ঝোলের লবণ, মসলা এবং মাছের রস সহজেই আলুর ভেতরে প্রবেশ করতে পারে। ফলস্বরূপ আলুর প্রতিটি কামড়ে ঝোলের স্বাদ অনুভব করা যায়। অনেকের কাছে মাছের ঝোলের আলু মাছের টুকরোর মতোই প্রিয় হওয়ার এটিও একটি বড় কারণ। ঝোলের টেক্সচার উন্নত করে লম্বা করে কাটা আলুর কোণাগুলো রান্নার সময় সামান্য নরম হয়ে ঝোলের সঙ্গে মিশে যায়। এতে আলুর কিছু স্টার্চ স্বাভাবিকভাবে ঝোলে মিশে গিয়ে ঝোলকে হালকা ঘনত্ব দেয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ প্রাকৃতিক। কোনো অতিরিক্ত কর্নফ্লাওয়ার বা ময়দা ছাড়াই ঝোলের স্বাদ ও টেক্সচার আরও সমৃদ্ধ হয়ে ওঠে। গরম ভাতের সঙ্গে এই ঝোল মেখে খাওয়ার আনন্দই আলাদা। রান্নার সৌন্দর্যও বাড়ে খাবারের স্বাদের পাশাপাশি তার পরিবেশনও গুরুত্বপূর্ণ। লম্বা করে কাটা আলু মাছের টুকরোর সঙ্গে প্লেটে সুন্দরভাবে মানিয়ে যায়। দেখতে পরিপাটি লাগে এবং ঝোলের ঐতিহ্যবাহী রূপটিও বজায় থাকে।এ কারণেই বাঙালি রান্নায় মাছের ঝোলের ক্ষেত্রে লম্বা আলু এক ধরনের অলিখিত নিয়মে পরিণত হয়েছে। স্বাদ বাড়ানোর একটি সহজ কৌশল রান্নার আগে আলুতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিলে স্বাদ আরও বেড়ে যায়। এরপর মসলা কষিয়ে ঝোল ফুটে উঠলে সেই ভাজা আলু যোগ করলে আলু সহজে ভেঙে যায় না এবং ঝোলের স্বাদও অনেক বেশি সমৃদ্ধ হয়। মাছের ঝোলে আলু লম্বা করে কাটার পেছনে শুধু অভ্যাস নয়, রয়েছে রান্নার অংশ। এটি আলুকে দ্রুত সেদ্ধ হতে সাহায্য করে, ঝোলের স্বাদ ভালোভাবে ধারণ করে এবং রান্নার সামগ্রিক মান বাড়িয়ে তোলে। সূত্র: নিউজ এইটটিন, সিরিয়াস ইটস ও অন্যান্য আরও পড়ুন: গরমে ফ্রিজ নষ্ট হলেও খাবার ভালো রাখবেন যেভাবে রুটি দীর্ঘসময় নরম রাখতে আটা মাখবেন যেভাবে এসএকেওয়াই
Go to News Site