Jagonews24
টাঙ্গাইল চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি নির্বাচিত হন বেনজির আহমেদ টিটু। শনিবার (৬ জুন) রাতে নির্বাচিত পরিচালকদের ভোটে দুই বছর মেয়াদি টাঙ্গাইল চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি হন তিনি। এছাড়া পরিষদের ঊর্ধ্বতন সহসভাপতি স্বপন ঘোষ, সহসভাপতি খন্দকার রাশেদুল আলম, মো. নুরুল আলম, দুলাল চন্দ্র সাহা ও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৩০ বছর পর ১ জুন টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে পরিচালক পদে সরাসরি ভোটগ্রহণ হয়। এর আগে সর্বশেষ ১৯৮৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালক পদে এ শ্রেণিতে ১৮ এবং বি শ্রেণিতে ১২ জন নির্বাচিত হয়েছেন। এ শ্রেণিতে নির্বাচিত পরিচালকরা হলেন- বেনজীর আহমেদ টিটু, নূরুল আলম, নাজমুল আহসান, শংকর সরকার, স্বপন ঘোষ, আখতার হোসেন খান, খন্দকার রাশেদুল আলম, তারেকুল ইসলাম ঝলক, বিশ্বজিৎ কুমার সাহা লিটন, আনবসুর রহমান চৌধুরী, সামসুর রহমান চৌধুরী, প্রভাত কুমার ধর, দুলাল চন্দ্র সাহা, খন্দকার আব্দুল মোকাদ্দেম, মির্জা জিয়াউর রহমান, মো. নূরুল ইসলাম রবিন সরোয়ার হোসেন খান, আব্দুল্লাহ হেল কাফি। বি শ্রেণিতে নির্বাচিত ১২ পরিচালক হলেন- রোকন উদ্দিন, সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ, ইকবাল হোসেন জুয়েল, আবু সাঈদ চৌধুরী, ফয়জুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম লিটন, আরিফ হোসেন, মীর মিরাজ হোসেন, আজিম উদ্দিন রবিন, পলাশ চন্দ্র বসাক ও খন্দকার নাজমুল হায়দার সৈকত। আব্দুল্লাহ আল নোমান/এএইচ/এমএস
Go to News Site