Collector
স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক | Collector
স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক
Jagonews24

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে রয়েছে এক ছেলে ও মেয়ে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। পাশাপাশি বাড়ি থাকায় রাজুর সঙ্গে জহুরা আক্তারের সখ্যতা তৈরি হয়। এক পর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়ায়। গত ৭ মে হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে চলে যান রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান বিয়ে করে রাজুর বউকে। হাসান মিয়া বলেন, ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই এমন কাজ করেছি। চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে আনা হয়। পরে তাকে বিয়ে করি। বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ বলেন, বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। আব্দুল্লাহ আল নোমান/এএইচ/এমএস

Go to News Site