Collector
মাদুরো দম্পতির পক্ষে নতুন আইনজীবী, কে এই আন্না এস্তেভাও? | Collector
মাদুরো দম্পতির পক্ষে নতুন আইনজীবী, কে এই আন্না এস্তেভাও?
Jagonews24

মাদুরো দম্পতির পক্ষে নতুন আইনজীবী, কে এই আন্না এস্তেভাও?

মাদক পাচারের মামলায় যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হয়েছেন ভেনেজুয়েলা থেকে অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং সিলিয়া ফ্লোরেস। মাদুরো দম্পতির পক্ষে এই মামলা লড়াইয়ের জন্য নতুন একজন আইনজীবীকে প্রতিরক্ষা দলে যুক্ত করা হয়েছে। নতুন এই আইনজীবীর নাম আন্না এস্তেভাও। বৃহস্পতিবার (৪ জুন) আদালতের নথি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার ও বার্তা সংস্থা রয়টার্স। আন্না এস্তেভাও কে? নিউইয়র্কভিত্তিক আইন প্রতিষ্ঠান হ্যারিস ট্রজাসকোমা-এর ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন আন্না এস্তেভাও। তবে, তিনি জনপ্রিয়তা পান মার্কিন হিপ-হপ তারকা সিয়েন কম্বস-এর মামলা লড়ার মাধ্যমে। তার মাধ্যমেই সিয়েন কম্বস যৌন পাচার ও র্যাকেটিয়ারিংয়ের অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন। এই মামলায় আন্নার ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। মাদুরোর আইনজীবী আন্না হ্যারিস ট্রজাসকোমা জানিয়েছে, ওয়াশিংটনভিত্তিক প্রধান আইনজীবী বেরি পোল্লাক-এর প্রতিষ্ঠানটিতে যোগ দিচ্ছেন আন্না। এই প্রতিষ্ঠানটি মাদুরোর পক্ষে আইনি সহায়তা দিচ্ছে। এস্তেভাও যোগ দেওয়ার দুই দিন পরেই মাদুরোর প্রতিরক্ষা দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়। পোলাক দীর্ঘদিন ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ-এর আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মাদুরোর পক্ষে আনুষ্ঠানিকভাবে উপস্থিতির নোটিশ জমা দিয়েছেন। ফলে এখন মাদুরোর পুরো আইনি প্রতিরক্ষা দল একই আইন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং আরও চার ভেনেজুয়েলীয় নাগরিকের বিরুদ্ধে সংশোধিত অভিযোগপত্র প্রকাশ করে। এরপর ওই দিবাগত রাতেই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কারাকাসে অভিযান চালিয় এবং মাদুরো দম্পতিকে আটক করে। মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগপত্রে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হচ্ছে-১) নার্কো-সন্ত্রাসবাদ ষড়যন্ত্র, ২) যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র, ৩) মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের দখল ৪) এসব অস্ত্র মজুত রাখার ষড়যন্ত্র। তবে, ৫ জানুয়ারি ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরো-কে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বর্তমানে তিনি বিচার শুরুর অপেক্ষায় ব্রুকলিনে আটক রয়েছেন। প্রতিরক্ষা আইনজীবিদের সম্ভাব্য যুক্তি পোলাক ইঙ্গিত দিয়েছেন যে, সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার বৈধতা চ্যালেঞ্জ করবেন। তার ভাষায়, এটি ছিল একটি ‘অপহরণ’। আগামী ৩০ জুন ম্যানহাটনের ফেডারেল আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এই শুনানি মামলার জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হবে। মাদুরোর আইনজীবীরা অভিযোগের ভিত্তি এবং তাকে যুক্তরাষ্ট্রের হেফাজতে আনার বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। ‘কার্টেল অব দ্য সানস’ কী? ২০২০ সাল থেকে মাদুরোকে পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত করে রেখেছিল যুক্তরাষ্ট্র। অভিযোগ অনুযায়ী, তিনি ‘কার্টেল অব দ্য সানস’ নামে পরিচিত একটি মাদক পাচার চক্র পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাদকবিষয়ক দফতরের মতে, এই সংগঠনে ভেনেজুয়েলার উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত ছিলেন। কেএম

Go to News Site