Jagonews24
পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সরকারি আবাসন প্রকল্পে অনিয়ম ও কমিশন নেওয়ার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি শাড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়লেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়া জেলার উদায়নারায়নপুর এলাকার বিলসাপুরে বসবাসকারী তৃণমূল কংগ্রেস নেতা ব্রা ব্রহ্মানন্দ চক্রবর্তীর বিরুদ্ধে সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে ‘কাটমানি’ বা কমিশন আদায়ের অভিযোগ ওঠে। A video from West Bengal’s Howrah district has gone viral showing Trinamool Congress (TMC) leader Brahmanand Chakraborty allegedly hiding beneath bundles of sarees inside a cloth shop storeroom during a police raid.According to reports, police were searching for him in… pic.twitter.com/KjZWc7QC30 — NDTV (@ndtv) June 7, 2026 এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তাকে খুঁজতে অভিযান শুরু করে। পুলিশের তৎপরতার খবর পেয়ে ব্রহ্মানন্দ চক্রবর্তী কাছের একটি পোশাকের দোকানের গুদামে আশ্রয় নেন। সেখানে তিনি বিপুল পরিমাণ শাড়ির স্তূপের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করেন। তবে সেই কৌশল বেশিক্ষণ কাজে আসেনি। তল্লাশির একপর্যায়ে পুলিশ তাকে শাড়ির স্তূপের নিচ থেকে খুঁজে বের করে এবং ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। গ্রেফতারের সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি পশ্চিমবঙ্গে সম্প্রতি আলোচিত আরেকটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। এর আগে কোচবিহার জেলায় পুলিশ আরেক তৃণমূল নেতাকে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করেছিল। নতুন এই ঘটনায় সরকারি প্রকল্পে দুর্নীতি ও কাটমানি ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আলোচনা শুরু হয়েছে। সূত্র: এনডিটিভি এমএসএম
Go to News Site