Collector
সড়ক দখল করে দোকানের মালামাল রাখার অভিযোগে চার ব্যক্তির নামে মামলা | Collector
সড়ক দখল করে দোকানের মালামাল রাখার অভিযোগে চার ব্যক্তির নামে মামলা
Jagonews24

সড়ক দখল করে দোকানের মালামাল রাখার অভিযোগে চার ব্যক্তির নামে মামলা

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে বসানো প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (৭ জুন) বিকেলে নগরের আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ানবাজার পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিক সূত্রে জানা গেছে, আন্দরকিল্লা মোড় থেকে দেওয়ানবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে বসানো ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করা ফুটপাত ও সড়ক পথচারী ও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আরও পড়ুন মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে: চসিক মেয়র চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এমআরএএইচ/এমআইএইচএস

Go to News Site