Jagonews24
বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল। রোববার (৭ জুন) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। জানা গেছে, বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিন। কেএইচ/এমআইএইচএস
Go to News Site