Collector
রাম চরণের ‘পেড্ডি’ তিন দিনেই আয় করলো ১৪৪ কোটি রুপি | Collector
রাম চরণের ‘পেড্ডি’ তিন দিনেই আয় করলো ১৪৪ কোটি রুপি
Jagonews24

রাম চরণের ‘পেড্ডি’ তিন দিনেই আয় করলো ১৪৪ কোটি রুপি

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা‌ ‘পেড্ডি’ মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। মুক্তির তৃতীয় দিনেও দুর্দান্ত সংগ্রহ করেছে। শনিবার (৬ জুন) ভারতে সিনেমাটির আয় হয়েছে প্রায় ৩৩.৫০ কোটি রুপি। ফলে তিন দিনে দেশীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪৩.৫০ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, রোববারের আয় যুক্ত হলে চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্তে ‘পেড্ডি’র মোট সংগ্রহ ১৮০ থেকে ১৮৫ কোটি রুপিতে পৌঁছাতে পারে। সবচেয়ে বেশি ব্যবসা করেছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চলে। এই দুই রাজ্য মিলিয়ে তিন দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ১১৩.২৫ কোটি রুপি। এর মধ্যে নিজাম অঞ্চলে ৪৭.৭৫ কোটি, সিডেড অঞ্চলে ১৬.৫০ কোটি এবং অন্ধ্র অঞ্চলে ৪৯ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। কর্ণাটকেও ছবিটির পারফরম্যান্স সন্তোষজনক। সেখানে আয় হয়েছে প্রায় ১৬.২৫ কোটি রুপি। তবে হিন্দি ডাব সংস্করণ প্রত্যাশিত সাড়া পায়নি বলে জানা গেছে। শুরুটা মোটামুটি হলেও পরবর্তী দিনগুলোতে সংগ্রহে উল্লেখযোগ্য গতি দেখা যায়নি। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, চার দিনের ছুটির সুবিধা কাজে লাগিয়ে ‘পেড্ডি’ সহজেই ২০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। এরপর ছবিটির দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে আগামী সপ্তাহে দর্শক আগ্রহ কতটা ধরে রাখতে পারে তার ওপর। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে রাম চরণের অভিনয়, নির্মাণশৈলী এবং বাণিজ্যিক উপাদানের সমন্বয় দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করছে।   এলআইএ

Go to News Site