Collector
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ | Collector
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ
Jagonews24

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। এর প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছেন পৌর ছাত্রদল ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ছাত্রলীগের শাস্তির দাবিতে শ্লোগান দেন। তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। রোববার (৭ জুন) রাতে দেওয়ানগঞ্জের স্টেশন এলাকা, গাবতলী ও কালীতলাসহ চারটি স্থানে বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকব মো. বিপ্লব মণ্ডল বলেন, দুইদিন আগে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার উদ্যোগ নেন, তবে তারা মিছিলটি করতে পারেননি। তাই দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সন্ধ্যার পর চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে আমরা মোটরসাইকেল শোডাউন করি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তির দাবি জানাই। মিছিলে পৌর বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। আরও পড়ুনঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প হবিগঞ্জে বজ্রপাতে নিহত দুই  তবে অভিযোগ অস্বীকার করে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা মোবাইল ফোনে বলেন, আমরা কেউ এলাকাতে নেই। ছাত্রলীগ ককটেল বিস্ফোরণের মতো হিংস্র কাজ করে না। এটা ছাত্রদল বা বিএনপির লোকজন করেছে। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো মামলা দেবে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, যেখানে যেখানে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, আমি প্রতিটি স্পটে গিয়েছি। কিন্তু কোনো জায়গায় বিস্ফোরণের কোনো আলামত বা প্রত্যক্ষদর্শী পাচ্ছি না। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। হৃদয় আহম্মেদ/কেএসআর

Go to News Site