Collector
মাঠেই ঢলে পড়লেন এরিকসন, নেওয়া হলো হাসপাতালে | Collector
মাঠেই ঢলে পড়লেন এরিকসন, নেওয়া হলো হাসপাতালে
Jagonews24

মাঠেই ঢলে পড়লেন এরিকসন, নেওয়া হলো হাসপাতালে

বিশ্বকাপে ডেনমার্ক না থাকলেও ক্রিশ্চিয়ান এরিকসনের কারণে বিশ্বকাপের আগেই আলোচনায় দলটি। ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৬৪ মিনিটে হঠাৎই মাঠে ঢলে পড়েন এরিকসন। সঙ্গে সঙ্গে সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়ড়রা তাকে ঘিরে ফেলেন এবং মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর নিকটস্থ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে, এরিকসনের এখন জ্ঞান ফিরেছে এবং আগের চেয়ে সুস্থ আছেন। আরও পড়ুনহাই পারফরম্যান্স সেন্টার- তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’ চুলে নতুন স্টাইল নিয়ে বিশ্বকাপে খেলবেন নেইমার  এর আগেও ইউরো ২০২০ এ ম্যাচ চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্ট (হার্ট অ্যাটাক) হয়েছিল এরিকসনের। তবে দীর্ঘ চিকিৎসার পর সবাইকে অবাক করে আবারও ফুটবলে ফেরেন তিনি। এরিকসনের এমন ঘটনায় ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি বাতিল করা হয়। ২০২৬ বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফে চেক রিপাবলিকের কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় ডেনমার্কের। আরআর/আইএইচএস/কেএসআর

Go to News Site