Jagonews24
খুলনার পাইকগাছায় হাসান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত হাসান চাঁদখালী এলাকার আব্দুল মালেকের ছেলে। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদখালী গরুর হাট এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজমুল হুদার নেতৃত্বে প্রতিপক্ষের একটি গ্রুপ হাসানকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুনমতিঝিলে গুলি করে ডলার ছিনতাই, আগে থেকেই রেকি করছিল দুর্বৃত্তরা মামলা নিতে ঘুস দাবির অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও এলাকাবাসীর পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে ওসি গোলাম কিবরিয়া জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। aranআরিফুর রহমান/কেএসআর
Go to News Site