Collector
মালদ্বীপের চার জাতি টুর্নামেন্ট থেকে বাংলাদেশ অলিম্পিক দলের বিদায় | Collector
মালদ্বীপের চার জাতি টুর্নামেন্ট থেকে বাংলাদেশ অলিম্পিক দলের বিদায়
Jagonews24

মালদ্বীপের চার জাতি টুর্নামেন্ট থেকে বাংলাদেশ অলিম্পিক দলের বিদায়

মালদ্বীপে চলমান ডায়মন্ড জুবিলি চার জাতি ফুটবল টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মারুফুল হকের শিষ্যরা তিন ম্যাচের তিনটিই ড্র করেছে। রোববার (৭ জুন) রাতে ১-১ গোলে ড্র করে বালাদেশের মতো মালদ্বীপেরও বিদায় নিশ্চিত হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এতে মাত্র তিন পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের শুরুতে প্রতিরোধমূলক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। ১০ জনের দল নিয়েও পাকিস্তানকে আটকে রাখা এবং আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই—এসব ছিল ইতিবাচক। কিন্তু মালদ্বীপের বিপক্ষে জয়ের সুযোগ এসেও শেষ মুহূর্তে সমতা মেনে নিতে হয়েছে। আরও পড়ুনতামিমের দৃষ্টিতে, কেমন হলো বিসিবির নির্বাচন? মাঠেই ঢলে পড়লেন এরিকসন, নেওয়া হলো হাসপাতালে  ম্যাচটি জিতলেই বাংলাদেশ উঠে যেত ফাইনালে। আক্রমণে গেলেও ফিনিশিংয়ের অভাব এবং রক্ষণে ছোটখাটো ভুলগুলো চোখে পড়েছে। বাংলাদেশের ফুটবলে ভালো স্কোররের অভাব আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এই টুর্নামেন্টের তিন ম্যাচ। কোচ মারুফুল হক বলেন, ছেলেরা প্রাণপণ লড়াই করেছে। অভিজ্ঞতার ঘাটতি ছিল। তবে এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছে তারা। সামনের চ্যালেঞ্জে এই অভিজ্ঞতা কাজে লাগবে। আরআই/কেএসআর

Go to News Site