Collector
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯ | Collector
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯
Jagonews24

খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯

খিলক্ষেত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) ঢাকা ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- খোরশেদ আলম (২৮), শাহজালাল শেখ (৩৬), জিসান হাওলাদার (১৯), রুবেল ওরফে আব্দুল জব্বার (৩৫), নাঈম মৃধা (৪০), খলিল (৩০), মোস্তফা ঢালী (২৭), রফিকুল ইসলাম (২৫), মুকুল (২০), লাভলু মিয়া (৩৫), খন্দকার সাইদুল ইসলাম (৩১), রহমান সরদার ওরফে পাপ্পু (২৮), রুবেল মিয়া (৩২), মিন্টু (৩৫), সাগর (২৮), হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮), ফারুক (৪০), মজিবুর রহমান (২৩), খাইরুল ইসলাম আকাশ (২৫), সাহাব মিয়া আব্দুল্লাহ (২১), মো. বাদল (২০), জসিম (২২), পারভেজ (২০), সিয়াম (১৯), সুমন মিয়া (২০), রাসেল মিয়া (৩৭), সজিব শেখ (১৯), আরিয়ান আহম্মেদ (২০) ও রিফাত ফকির (১৯)। খিলক্ষেত থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শনিবার (৬ জুন) খিলক্ষেত থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কেআর/এমআইএইচএস

Go to News Site