Collector
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৬ | Collector
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৬
Jagonews24

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটিতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে রবিনের মালিকানাধীন ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারট্রাংক। ৭ মাসের শিশুকেও ছাড়ল না ইসরায়েল! অধিকৃত পশ্চিম তীরে গাড়ি থামানোর নির্দেশ মেনে নেওয়ার পরও এক ফিলিস্তিনি পরিবারের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে স্যাম ফাহদ আবু হাইকাল নামে মাত্র সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। গুলিতে গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা-মা। ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ তবে কার জেতা উচিত? আবেগ ও দীর্ঘ অপেক্ষার দিক থেকে সবচেয়ে যোগ্য দাবিদার হতে পারে পর্তুগাল। একনায়কতন্ত্র ও অর্থনৈতিক মন্দা কাটানো পর্তুগাল ফুটবল নিয়ে চরম উন্মাদনায় ভোগে। পর্তুগাল বিশ্বকাপ জিতলে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো আরও বেশি অহংকারী হয়ে উঠবেন, কিন্তু দেশটির সাধারণ মানুষের জন্য তা হবে পরম পাওয়া। শাড়ির স্তূপে লুকিয়েও রক্ষা পেলেন না নেতা, ভিডিও ভাইরাল পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সরকারি আবাসন প্রকল্পে অনিয়ম ও কমিশন নেওয়ার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি শাড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়লেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন। ইসরায়েলি বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে হিজবুল্লাহর হামলা ইসরায়েলি বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা আবাবিল ড্রোন দিয়ে লেবাননের নাকুরা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। ট্রাম্প কি নেতানিয়াহুর হাতের পুতুল? ‘আমি যা বলব, ও (বেঞ্জামিন নেতানিয়াহু) সেটাই করবে।’ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিয়ে সম্প্রতি এমনই এক দম্ভোক্তি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতদৃষ্টিতে এই মন্তব্যকে ট্রাম্পের ক্ষমতার বহিঃপ্রকাশ মনে হলেও, বিশ্লেষকদের মতে এটি আসলে তার ভেতরের এক ধরনের মানসিক দুর্বলতারই প্রকাশ।   ১ কেজি ঢ্যাঁড়শের দাম ৯০০০ টাকা! বাংলাদেশ বা ভারতের মানুষের কাছে খুবই সাধারণ ও সস্তা একটি সবজি ঢ্যাঁড়শ। মধ্যবিত্তের নিত্যদিনের খাবারের তালিকায় আলু-পটোল-ঢ্যাঁড়শের তরকারি কিংবা ভাজি থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই অতি সাধারণ সবজিই যদি বিদেশের বাজারে গিয়ে বিলাসী খাবারে রূপ নেয়, আর তার দাম আকাশ ছুঁয়ে ফেলে, তবে অবাক হওয়াই স্বাভাবিক। ক্যানসার চিকিৎসায় বড় সাফল্য, ‘স্মার্ট ওষুধেই’ ছোট হচ্ছে টিউমার পরীক্ষামূলক ট্যাবলেট জিআরডব্লিউডি৫৭৬৯ বিশ্বের ছয়টি সাধারণ ক্যানসারের ক্ষেত্রে টিউমার কমাতে সক্ষম হয়েছে। গবেষণায় দেখা যায়, জরায়ুমুখ, মূত্রথলি, লিভার, অন্ত্র, ফুসফুস ও মাথা-ঘাড়ের ক্যানসারে আক্রান্ত ৮৩ জন রোগীর মধ্যে ২৬ জনের টিউমার ছোট হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের টিউমার অন্তত ৩০ শতাংশ কমেছে। লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৬১৩ জন নিহত এবং ১১ হাজার ৭২ জন আহত হয়েছেন। এসএএইচ

Go to News Site