Jagonews24
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. আলাউদ্দিন (৩১), মো. লিমন (৩০), মো. ইয়াসিন (৩০), মো. তারেক (২২), মো. জুয়েল (৪২), রাসেল মুন্সি (৩০), মো. জুয়েল (৩২), আশিক (১৮), হৃদয় (২৮), মো. সামিউল (২০), মো. দেলোয়ার (২০), কামাল হোসেন (৪০), মো. বাবু (২৭) ও বাপ্পী ঢালী (২৫)। আরও পড়ুনছয় শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ-দ্বীন সীমান্ত হত্যা-পুশ-ইন ইস্যুতে নয়াদিল্লিকে বার্তা দেবে বিজিবি যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল শনিবার যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালায়। এতে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা। কেআর/কেএসআর
Go to News Site